যশোরের শার্শায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য, উপজেলার ইছাপুর গ্রামের ওই ঘটনায় গত শুক্রবার রাতে আবদুল গফুর (৪৫) নামে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে ধর্ষণচেষ্টার শিকার হয় ওই কিশোরী।
কিশোরীর বাবা দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার দুপুরে কোচিং করতে গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় যায় তার মেয়ে। কিন্তু কোচিং শেষে তার মেয়ে ছাড়া অন্যদের চলে যেতে বলে মাদ্রাসার সহকারী সুপার গফুর। এরপর মাদ্রাসারই একটি কক্ষে নিয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। পরে তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি জানায়। এরপর তিনি ও গ্রামবাসী মাদ্রাসায় এলে গফুর পালিয়ে যায়।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, কিশোরীর বাবা একটি মামলাটি করেছেন।
