খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ১২:১৬ এএম

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে গিয়ে হুসাইন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে মেরাদিয়া ডিস গলির জিন্নাত কসাইর এক তলা বাড়ির ছাদে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অচেতন অবস্থায় শিশু হুসাইনকে উদ্ধার করে তার পরিবারের লোকজন বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খিলগাঁও থানায় বিষয়টি জানানো হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানায়, কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার আনোয়ারপুর গ্রামের রাজমিস্ত্রী আ. রউফ ও ফাতেমা দম্পতির ৩ ছেলের মধ্যে হুসাইন সবার ছোট। সে এ বছরই স্কুলে যাওয়া শুরু করেছিল।

প্রতিবেশী ভাড়াটিয়া মো. রেজাউল জানান, বেলা সাড়ে ৩টার দিকে বাসার পেছনে চিপায় দেখি হুসাইন উপুড় হয়ে পড়ে আছে। তার হাত পা একেবারে শক্ত হয়ে ছিল এবং শরীর পিঁপড়া লেগে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের ধারণা বাসার ছাদের পাশের বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়েছে সে। তার হাত পায়ে দগ্ধ হওয়ার চিহ্ন দেখতে পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত