শিক্ষক-সাংবাদিকদের বিবৃতি

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করুন

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৬:৪৮ এএম

করোনাকালে সংবাদমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সংবাদকর্মী ছাঁটাই, বেতন-ভাতা কমানো বা বন্ধ করা থেকে বিরত থাকতে মালিক ও সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক ও বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিকরা। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা করোনা মহাসংকটে সবাইকে রেখে প্রতিষ্ঠান চালানোর উপায় ও কৌশল খোঁজার ওপর গুরুত্ব দিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করা শিক্ষকদের মধ্যে রয়েছেনÑঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. গোলাম রহমান, ড. সাখাওয়াত আলী খান, ড. শেখ আবদুস সালাম, ড. মফিজুর রহমান এবং আবদুর রাজ্জাক খানসহ  রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা।

এছাড়া বেসরকারি এআইইউবি, ড্যাফোডিল, গ্রিন ইউনিভার্সিটিএবং স্টেট ইউনিভার্সিটির শিক্ষকরা বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী সাংবাদিকদের মধ্যে রয়েছেনÑনাদীম কাদির, সুকান্ত গুপ্ত অলক, জ. ই. মামুন, অশোক চৌধুরী, প্রণব সাহা, নজরুল ইসলাম মিঠু, মুন্নী সাহা, সাইফুল ইসলাম, আশিষ সৈকত, জুলফিকার আলি মানিক, প্রভাষ আমিন, ফাহিম আহমেদ, তালাত মামুন, রঞ্জন সেন, দেবাশীষ রায়, দীপ আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত