ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ করোনা আক্রান্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ১২:৪৮ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি রাজধানীর পরীবাগের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহাগের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি লিখেছেন, ‘পুরো রমজান মাসজুড়ে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ, নিজ এলাকা ও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে আজ নিজেই অসুস্থ সাইফুর রহমান সোহাগ। তার দ্রুত সুস্থতা কামনা করি।’

জানা গেছে, ১৮ জুলাই সোহাগের করোনা সংক্রমণ শনাক্ত হয়। পরদিন বিষয়টি জানাজানি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত