রাজশাহীতে ব্যাংক থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:৫৫ এএম

রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে এক গ্রাহকের ১৭ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, গতকাল সোমবার দুপুরে নগরীর সাহেব বাজার করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রাহকের নাম মাহফুজুর রহমান রিপন। তিনি স্থানীয় সরদার পেট্রোলিয়াম এজেন্সির ম্যানেজার।

অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি, কাউন্টারের সামনে ওই গ্রাহক তার পায়ের কাছে ব্যাগ রেখে ভাউচার লিখছিলেন। এ সময় তার পাশে এসে দাঁড়ায় চার ব্যক্তি। পরে তাদের মধ্যে থেকেই একজন নিচু হয়ে ব্যাগ নিয়ে সটকে পড়ে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত