সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:৫৫ এএম

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নজরুল ইসলাম (৫০), মো. মাহাবুবুর রহমান (৬০), মো. আলমগির হোসেন (৩৫) ও মো. সেলিম রেজা (৩৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নকল নিয়োগপত্র, ৪ লাখ ২৫ হাজার টাকার চেক। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের এক দিনের রিমান্ডে আনা হয়েছে।

কদমতলী থানার এসআই কবির হোসেন ও এএসআই মো. রমজান আলী জানান, রায়েরবাগ মা হোটেলে অভিযান পরিচালনা করে প্রতারক নজরুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে রাজধানীর তেজগাঁও থেকে মাহাবুবুর, আলমগির ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত