বাল্যবিয়ের আয়োজন

হাতীবান্ধায় কাজি গ্রেপ্তার কনের বাবাকে জরিমানা

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৭:৩১ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে বর ও কনে পালিয়ে গেলেও কাজি আবুল হাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কনের বাবাকে আটক ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন জানতে পারেন গত রবিবার রাত ১১টার দিকে বড়খাতা কাজি অফিসে বড়খাতা গ্রামের তহশিলদারপাড়া এলাকার এক মেয়ের সঙ্গে পূর্ব সারডুবী গ্রামের রফিকুল মিয়ার ছেলে সাজু মিয়ার বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। পরে পুলিশের সহায়তায় ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বর ও কনের আত্মীয়স্বজনরা পালিয়ে গেলেও কাজি এবং  কনের বাবাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাল্যবিয়ের প্রস্তুতি এবং ভুয়া বালাম বই পাওয়ার অপরাধে কাজি আবুল হাশেমকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন। আর বিয়ে বন্ধ করে কনের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত