রাজশাহী বিভাগীয় কমিশনার সপরিবারে করোনায় আক্রান্ত

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:৩০ এএম

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আমরা সবাই সরকারি বাসায় আছি। সবাই ভালো আছি। কারও কোনো সমস্যা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত