করোনায় সাধারণ ক্ষমা ও জামিনে মুক্তি পাওয়াদের খাদ্য সহায়তা

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:৩৭ পিএম

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া ৪০ কারাবন্দীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেআইজেড-এর আর্থিক সহায়তায় আইআরএসওপি প্রকল্পের উদ্যোগে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বুধবার দুপু‌রে গোপালগঞ্জ জেলা কারাগার চত্বরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও সদ্য জামিনে মুক্তি পাওয়া ৪০ জনের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল, ৫ কেজি তেল, ১ কেজি ডিটারজেন্ট,  ৫ টি সাবান , ৫ কেজি আলু , ৪ কেজি পেঁয়াজ , ৮ কেজি ডাল , ৫ টি মাস্ক, ২ কেজি চিনি ও ২ কেজি লবন।

এ সময় জেল সুপার জুবায়ের রহমান রাশেদ (ভারপ্রাপ্ত), জেলার মো. ফরিদুর রহমান রুবেল, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমনন্বয়ক মো. ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু, এ্যাডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত