জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে স্নোহা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কামারাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাবউদ্দিন আহমদ জানান, গতকাল বুধবার দুপুরে হেলেঞ্চাবাড়ী গ্রামের মোস্তার হোসেনের মেয়ে স্নেহা বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় সবার অজান্তে সে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে শিশুর মরদেহ উদ্ধার করে।
