কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০২:৩৪ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মারা গেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬৫ বছরের এক পুরুষ। তিনি গতকাল বেলা ১টা ৭ মিনিটে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭৭ বছরের এক নারী বুধবার সকাল ৯টা ২০ মিনিটে মারা যান। তিনি ওই দিন সকাল ৮টা ২৫ মিনিটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির ৫৫ মিনিটের মধ্যেই তিনি মারা যান।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ৮০ বছরের এক বৃদ্ধ রাত ১১টায় ভর্তি হয়ে রাত ১টা ১৫ মিনিটে মারা যান।

হাসপাতালের করোনা ওয়ার্ডে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ৬০ বছরের এক নারী গতকাল রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। তিনি গত ৩ জুলাই সকাল সোয়া ৭টায় এই হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ২৫ বিজিবির সদস্য ৫৫ বছরের এক পুরুষ।

তিনি গত ৫ জুলাই রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা কভিড হাসপাতালে ভর্তি হন। কুমিল্লার ৬৫ বছরের এক বৃদ্ধা বুধবার রাত ১১টায় মারা যান। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে আইসিইউতে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত