শপথ নিলেন বগুড়া-১ ও যশোর-৬ আসনের দুই সংসদ সদস্য

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১২:৩২ এএম

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য বেগম সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের নির্বাচিত মো. শাহীন চাকলাদার শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।

তারা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত