চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মদনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন একই গ্রামের মৃত ফারুক আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মদনা গ্রামের খালেকুজ্জামানের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন মিলন হোসেন।
এ সময় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারকৃষ্ণপুর-মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
