ফেইসবুকে ক্লোন আইডি, সতর্ক করলেন নারায়ণগঞ্জের ডিসি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:৩৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের আইডি ক্লোন করা হয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ছবিসহ পোস্ট দিয়ে বিষয়টি তিনিই সকলকে অবহিত করেছেন।

পোস্টে ডিসি মো. জসিমউদ্দিন তার ভেরিফাইড আইডির আদলে আরেকটি আইডি খোলার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

জেলা প্রশাসক লিখেছেন, এই আইডির হুবহু নকল করে অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রতারক। মেসেঞ্জারে বিভিন্ন প্রকার কথোপকথন করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করছি।

এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, বিষয়টি  পুলিশ সুপার নারায়ণগঞ্জ, র‌্যাব-১১ সহ সংশ্লিষ্টদের জানিয়েছি। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত