কুমিল্লার করোনামুক্ত ৫৬ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৯:৩৪ পিএম

করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাডব্যাংকে প্লাজমা ডোনেট করছেন কুমিল্লা জেলার ৫৬ করোনামুক্ত পুলিশ সদস্য।

শনিবার কুমিল্লা পুলিশ লাইনসে অনুষ্ঠিত এক সভা শেষে ওই পুলিশ সদস্যদের রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

‘করোনাজয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন’ এই সেস্নাগানে কুমিল্লা জেলা পুলিশের এই সদস্যরা বাংলাদেশ পুলিশের ব্লাডব্যাংকে প্লাজমা ডোনেট করবেন। এ নিয়ে জেলা পুলিশের মোট ৮৩ সদস্য প্লাজমা ডোনেট করছেন।

জেলা পুলিশ লাইনসের শহীদ এবিএম আর আই কবীর উদ্দিন মিলনায়তনে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান ও নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত