দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরসভা গৃহীত ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি সফল করতে ও মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করতে এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য জনগণকে সচেতন করতে কার্যক্রম চালিয়েছে তারুণ্যশক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
হাকিমপুর পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তারুণ্যশক্তির সদস্যরা হিলি বাজারের কাপড়পট্টি, ফলপট্টি, পাবনা স্টোর মোড়সহ বাজারের বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে এ সম্পর্কে সচেতন করেন। এ সময় তারা যাদের মাস্ক ছিল না তাদের মাস্ক উপহার দিয়েছেন।
