কিংবদন্তি মার্কিন উপস্থাপক রিজিস ফিলবিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিবিসি জানায়, শনিবার পরিবারের পক্ষ থেকে ফিলবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পঞ্চাশের দশকের মাঝামাঝিতে টিভি চ্যানেল উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। নিজের নামেই টকশোর উপস্থাপনা শুরু করেন তিনি।
লাইভ! উইথ রিজিস নামে টকশোটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক টকশোতে উপস্থাপনা করে গেছেন রিজিস।
সর্বশেষ ২০১১ সালে উইক ডে শো থেকে অবসর নেন। টানা ২৫ বছরেরও বেশি সময় ধরে এই শো উপস্থাপনা করে গেছেন।
কে হতে চায় কোটিপতি-মার্কিন সংস্করণের উপস্থাপকও ছিলেন রিজিস। টিভি শোগুলোতে অভিনয়েও দেখা যায় তাকে
পরিবার জানায়, শুক্রবার স্বাভাবিক মৃত্যু হয় এই মার্কিন উপস্থাপকের।
রিজিসের মৃত্যুতে শোক প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাকে 'টিভি চ্যানেলের ইতিহাসে মহানদের মধ্যে একজন' বলে আখ্যা দেন।
ট্রাম্প বলেন, রিজিস অসাধারণ মানুষ ছিলেন। তিনি ছিলেন আমার বন্ধু। প্রেসিডেন্ট পদে লড়ার জন্য আমাকে বলতেন। রিজিস, আমরা আপনাকে ভালোবাসি।
