সুনামগঞ্জে করোনা শনাক্ত সংখ্যা ১৪০০ ছাড়ালো

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:৫০ এএম

সুনামগঞ্জে নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার রাতে জেলায় নতুন শনাক্তসহ মোট করোনায় সংক্রমিত সংখ্যা ১৪১৭ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬, ছাতক উপজেলায় ২, দিরাই উপজেলায় ০১ এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ০১ জন রয়েছেন।

১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন বেশিরভাগই। জেলায় এখন সুস্থের সংখ্যা ১০৬২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সোমবার সকালে জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে রবিবার রাতে করোনা টেস্টে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ১৪১৭ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ৪৯২, ছাতক উপজেলায় ৩২৪, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৭, বিশ^ম্ভরপুর উপজেলায় ৫৫, দিরাই উপজেলায় ৭৯, শাল্লা উপজেলায় ৪০, তাহিরপুর উপজেলায় ৩৯, জামালগঞ্জ উপজেলায় ৭০, ধর্মপাশা উপজেলায় ২৫, দোয়ারাবাজার উপজেলায় ১০৭ জগন্নাথপুর উপজেলায় ১০৯ জন করোনায় আক্রান্ত।

জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৭৪২ জনের। আইসোলেশনে গেছেন ৩৪১ জন।

এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৬২ জন। আর মৃত্যবরণ করেছেন ১৪ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে করোনার আক্রান্ত সংখ্যা বাড়লেও সুস্থ হয়েছে বেশিরভাগই। এদের বেশির ভাগ লোকজনের উপসর্গ নেই। জেলায় সুস্থের হার ৮০ ভাগের চেয়েও বেশি।

তিনি আরও জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত