জাতীয় শোক দিবস

কর্মসূচি চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৬:১১ এএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থা ও সকল স্থানীয় প্রতিষ্ঠানের কর্মসূচি  চূড়ান্ত করা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ উপলক্ষে এক অনলাইন সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে হেলালুদ্দীন আহমদ বলেন, আনুষ্ঠানিকতা পালনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে তাঁর আদর্শ লালন ও পালন করা। জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করা।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে সরকার অনেক কর্মসূচি নিলেও প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে তা পালন করা সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত