বার কাউন্সিল সনদ পেতে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৬:১৪ এএম

আইনজীবীর অন্তর্ভুক্তি পরীক্ষায় প্রথম ধাপে (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষানবিসদের লিখিত পরীক্ষার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছে বাংলাদেশ বার কাউন্সিল। গতকাল সোমবার বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনিয়মিত পরীক্ষার কারণে বিগত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিস আইনজীবীদের আন্দোলনের মধ্যে লিখিত পরীক্ষার তারিখের এ ঘোষণা এলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ গত ২২ জুলাই  এক পত্রে জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদে পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। সেই মতে পরীক্ষা হল প্রাপ্তি সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত