পীরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ

শিশুরা বেছে নিয়ে গেল ঈদ উপহার খাদ্যসামগ্রী

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৭:৪৫ এএম

তিনটি পসরায় সাজানো ছিল সেমাই, চিনি, গুঁড়োদুধ, পোলাও চাল, মেহেদি, স্বাস্থ্য সুরক্ষায় জিংক, ভিটামিন সি যুক্ত ট্যাবলেট, সাবান এবং নতুন শাড়ি, লুঙ্গি, খেলনা, টি-শার্ট এবং চাল, ডাল, লবণ, পিঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। স্বাস্থ্যবিধি মেনে ১০ জন করে শিশু আসছে আর নিয়ে যাচ্ছে তাদের চাহিদামতো পছন্দের পণ্যসামগ্রী।

উন্নয়ন সংস্থা গুড নেইবার্স ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

গতকাল সোমবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও রেজাউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত