ঢাকা সেনানিবাসের পার্শ্ববর্তী এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৮:৩৪ পিএম

করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে ঢাকা ক্যান্টনমেন্টের আশপাশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনা সদর, এজির শাখা, পিএস পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আজ দিনব্যাপী ঢাকা ক্যান্টনমেন্ট এর আশপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট।

এখন পর্যন্ত আর্মি এমপি ইউনিট কর্তৃক পাঁচ ধাপে সর্বমোট ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত