পাটকল শ্রমিকদের সাড়ে ৪৩ কোটি টাকা মজুরি প্রদান

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৬:৫৬ এএম

বন্ধ ঘোষিত খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি বাবদ ৪৩ কোটি ৫১ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে জুন মাসের এক সপ্তাহ এবং নোটিস মেয়াদের ৩০ দিনের মজুরি রয়েছে।

বাংলাদেশ জুটমিল করপোরেশন (বিজেএমসি) খুলনা কার্যালয় সূত্র জানায়, খুলনার আটটি পাটকলের জুন মাসের এক সপ্তাহের মজুরি বাবদ ১২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। তবে মালিকানা জটিলতার কারণে আলীম জুটমিলের অর্থ বরাদ্দ হয়নি। এছাড়া আলীম, খালিশপুর ও দৌলতপুর জুটমিল ছাড়া বাকি ৬টি পাটকলে নোটিস মেয়াদের ৩০ দিনের অর্থ বাবদ শ্রমিকদের ৩১ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়। বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী (চলতি দায়িত্ব) ও প্লাটিনাম জুটমিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী বলেন, খুলনা অঞ্চলের ৮টি জুটমিলের শ্রমিকদের এক সপ্তাহ এবং নোটিস মেয়াদের ৩০ দিনের মজুরির টাকা তাদের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত