সুন্দরবনে বাড়তি সতর্কতা

কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৮:২০ এএম

করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিয়েছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন বিভাগ। এ ছাড়া সুন্দরবনের সব কর্মকর্তা ও বন প্রহরীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, চলমান করোনা পরিস্থিতিতে সুন্দরবনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কতিপয় লোক বনে প্রবেশ করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- করার চেষ্টা করে থাকে। ঈদ উপলক্ষে মৌসুমি হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও মৌসুমি শিকারিদের দমনে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করার পাশাপাশি তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে রয়েছে প্রাণ-প্রকৃতির বিশাল আধার। দেশের মোট বনাঞ্চলের অর্ধেকের বেশি রয়েছে সুন্দরবনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত