মাদারীপুরের শিবচরে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। বুধবার সকালে শিবচরের উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের বানভাসীদের মাঝে বিতরণ করা হয় ঈদের খাদ্যসামগ্রী।
সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না এ সময় ৩০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক প্যাকেট গুঁড়া দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এসব পরিবার ঈদসামগ্রী পেয়ে খুব খুশি।
শাহাদাৎ হোসেন মুন্না বলেন, বর্তমান পরিস্থিতিটা খুব ভয়াবহ। একদিকে করোনা অন্যদিকে বন্যার পানিতে কৃষকের জমি তলিয়ে গিয়ে ধান, গম, পাটসহ সকল শস্যের ক্ষতি করেছে।
তার জন্য এই গ্রামীণ কৃষকদের অভাবের মাত্রাটা আরও বৃদ্ধি হয়ে গেল। এই অভাবনীয় ক্ষতি পূরণে আমরা সমাজে যারা স্বচ্ছল আছি। সরকারের পাশাপাশি আমরা এগিয়ে না আসলে কখনো এই ক্ষতিসাধনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।
তিনি সমাজের বিত্তবানদের সর্বগ্রাসী পদ্মা নদীতে ঘরবাড়ি বিলীন হওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।
