কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১২:৪২ পিএম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ মিয়া (৩০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া ইউনিয়নের পাচহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এরশাদ মিয়া পাঁছহার বড় বাড়ি গ্রামের সোবান মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে এরশাদ মিয়া বাড়ির পাশে তার মনোহারী দোকানে যান। এ সময় দোকানের টিন বিদ্যুতায়িত হয়ে থাকে। ভেতরে ঢোকার জন্য দোকান খুলতে গেলেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। 

পরে স্থানীয়দের সহযোগিতা পরিবারের লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত