নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৭

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৭:০৭ পিএম

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮০।

বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা করোনা ফোকাল পারসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, করোনায় আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে মঙ্গলবার রাতে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায়।

গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৭ জনের। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৭ জনের।

এদিকে বন্দরে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের করোনা উপসর্গ নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বন্দরের হাজি ইব্রাহিম আলমচান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার করোনায় আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত