অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনা শনাক্ত হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে আনু মুহাম্মদের করোনা পজিটিভ বলে জানানো হয়।
শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথমে শিল্পী বড়ুয়ার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিকেল ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। রবিবার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন।
অধ্যাপক আনু মুহাম্মদের সঙ্গে দেখা হওয়ার কথা জানিয়ে তাসলিমা আখতার বলেন, তারা আপাতত ভালো আছেন, আশা করি দ্রুত সুস্থ হবেন দুজনই।
