কোরবানীর গরুর মাংস বিলি করে ভাইরাল বাসদের মণিষা চক্রবর্তী

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৭:২১ পিএম

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্তী। জনগণের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তিনি এখন দেশবাসীর পরিচিত মুখ। এবার ঈদুল আজহায় গরুর মাংস বিক্রি করে তিনি ভাইরাল হয়েছেন। 

মণিষা চক্রবর্তী শনিবার ঈদের দিন গরুর মাংস বিলির একটি ভিডিও ফেইসবুকে শেয়ার করেরন। রবিবার সন্ধ্যা পর্যন্ত যা এক লাখ ১৮ হাজার বার দেখা হয়েছে। লাইক পড়েঝে সাড়ে ছয় হাজারের বেশি। এতে মন্তব্য পড়েছে এক হাজারেরও বেশি। আর ভিডিওটি শেয়ার হয়েছে ৯১১ বার। 

মণিষা চক্রবর্তী ভিডিওতে জানান এ দিন মোট পাঁচটি গরু কোরবানী দেওয়া হয়। এরপর গরীবদের মাঝে বিতরণের জন্য সেগুলো সাজিয়ে রাখা হয়। 

মণিষা জানান, প্রত্যেক প্যাকেটে এক কেজি করে মাংস এবং পোলাওর চাল দেওয়া হয়েছে। বাসদের কর্মী-সমর্থকরা স্বেচ্ছায় এ আয়োজনে অংশ নেন। সকাল সাতটা থেকে কাজ শুরু করেন তারা। 

বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এ আয়োজনের সভাপতিত্ব করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত