হাতিরঝিল লেকের পাশে গাছে ঝুলন্ত মরদেহ

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১১:২৫ এএম

রাজধানীর হাতিরঝিল লেকের পাশে কাঁঠালগাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপপরিদশর্ক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার জানান, খবর পেয়ে সকালে হাতিরঝিল লেকের পাশে আকিজ গলিতে একটি কাঁঠাল গাছ থেকে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত