কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে সুমন নামে এক পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও ৫ জন আহত হন।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমন ভূইয়া জিংলাতলী ইউনিয়নের ইটাখোলা গ্রামের আবদুর রহমান ভূইয়ার ছেলে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে সড়কের উপড় উল্টে যায়। ঘটনাস্থলেই সুমন মিয়া নামে এক পথচারীর মৃত্যু হয়। তবে বাসে থাকা যাত্রীদের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
