মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০২:৪১ পিএম

মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদভি (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলেন তারা। কাঁঠালবাড়ী ঘাট পেরিয়ে পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়ক দিয়ে তাকে বহনকারী মোটরসাইকেল এগিয়ে আসলে পাঁচ্চর গোল চত্বরের কাছে হঠাৎ করেই ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরে গিয়ে আঘাত হানে। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত