মানিকগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৫:৪১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে চঞ্চল হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। চঞ্চল হোসেন সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের তাঁত শ্রমিক মোন্নাফ আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রোণির ছাত্র ছিল।

বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ বলেন, সোমবার সকালে গোসলের কথা বলে নিখোঁজ হয় চঞ্চল। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা আশপাশের পানিতে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে মাঠে বন্যার মরদেহটি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত