ই-কমার্স প্রতিষ্ঠান এলাইভা আয়োজিত করোনার সময়ে ঈদ অনুভূতি নিয়ে লিখে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে আরিশা আরিয়ানা ও দ্বিতীয় হয়েছে রিহান আবদুল্লাহ পার্বণ। লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিশা আর পার্বণ উত্তরার মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এলাইভা বিগত রোজার ঈদে শিশুদের জন্য অন্যরকম এই আয়োজন করে। করোনাকালে যখন শিশুরা ঘরবন্দি, তখন তাদের অনুভূতি জানানোর জন্য আয়োজন করা হয় লেখালেখি প্রতিযোগিতার।
‘কেমন কাটল এবারের ঈদ’-এ নিয়ে ৩০০ শব্দের লেখা আহ্বান করা হয়েছিল ছোট্ট সোনামণিদের কাছ থেকে। করোনাকালে শিশুদের অব্যক্ত অনুভূতি প্রকাশ পায় অসংখ্য লেখায়। প্রতিযোগীদের লেখাগুলো বাছাই করে বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে পাঁচজনকে শনিবার বিজয়ী ঘোষণা করা হয়।
