উচ্চ আদালতে নিয়মিত বিচারকাজের বিষয়ে সিদ্ধান্ত কাল

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:৫৩ এএম

আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। উচ্চ আদালতের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাজনিত মহামারীর মধ্যে সুপ্রিম কোর্টে স্বাভাবিক বিচারকার্যক্রম চলবে কি না সে বিষয়ে ওই সভায় সিদ্ধান্ত হবে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। যেখানে সভার আলোচ্যসূচির বিষয়ে উচ্চ আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রমের বিষয়টি উল্লেখ রয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ৬ জুলাই বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত