সংযুক্ত আরব আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন (ভিডিও)

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:৫৮ এএম

সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে বলে জানিয়েছে গালফ নিউজ। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রোগীদের সরিয়ে নেয়া হচ্ছে।

আগুন নেভাতে কাজ করছে বেসামরিক নিরাপত্তা বাহিনী। সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে ওই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে। বিশাল আগুনের কুণ্ডলী ও ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।

আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সুত্রপাত হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধই ছিল দোকানটি।

এমন এক সময়ে সংযুক্ত আরব আমিরাতে এই অগ্নিকাণ্ড, যার মাত্র একদিন আগেই প্রতিবেশি লেবাননের বৈরুতে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণে মারা যায় অন্তত ১১৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত