আরও ৭ হাজার সংস্কৃতিকর্মীর আবেদন মন্ত্রণালয়ে

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:১৮ এএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরও প্রায় ৭ হাজার কর্মহীন সংস্কৃতিসেবীর আর্থিক সহায়তার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল বুধবার শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালে সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যে সারা দেশের প্রায় ৯ হাজার ৬০০ জন কর্মহীন সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। আরও প্রায় ৭ হাজার কর্মহীন সংস্কৃতিসেবীর আর্থিক সহায়তার আবেদন জমা পড়েছে। অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এসব সংস্কৃতিসেবীকে সহায়তা প্রদান করা হবে। করোনার কারণে কর্মহীন সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান বিতরণের অংশ হিসেবে ৯৯ জন যন্ত্রসংগীতশিল্পীর মাঝে সহায়তার অর্থ বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত