প্রাথমিক শিক্ষা-সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:৩৭ এএম

মডেল টেস্ট : প্রাথমিক বিজ্ঞান

(গতকালের পর)

৬.         খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি, যার মাধ্যমে খাবারে বিভিন্ন ধরনের অণুজীবের বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং খাবার সতেজ থাকে।

            খাদ্য সংরক্ষণের পাঁচ উপায়

            ক. চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়।

            খ. ফ্রিজের ঠাণ্ডায় মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি সংরক্ষণ করা যায়।

            গ. হিমাগারে আলুর মতো খাদ্য সংরক্ষণ করা যায়।

            ঘ. লবণ বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়।

            ঙ. জ্যাম, জেলি, আচার ইত্যাদি চিনি, তেল, লবণ দিয়ে এবং রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়।

৭.         খাবারে মেশানো হয় এমন দুটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ হলো ফরমালিন ও কৃত্রিম রং।

            নিয়মিত প্রয়োজনীয় খাবার গ্রহণ না করার ফলে সৃষ্ট চার সমস্যা

            ক. শরীর দুর্বল হয়ে পড়বে।

            খ. শরীর সহজেই রোগাক্রান্ত হবে।

            গ. শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হবে।

            ঘ. শরীরের কর্মক্ষমতা হ্রাস পাবে।

৮.         খাদ্য দলগুলো হলো

            ক. খাদ্যশস্য ও আলু = শর্করা।

            খ. শাক-সবজি = ভিটামিন, খনিজ লবণ।

            গ. ফল-ফুল = ভিটামিন, খনিজ লবণ।

            ঘ. মাছ-মাংস ও ডাল = আমিষ।

            ঙ. দ্ধুজাতীয় খাদ্য = ক্যালসিয়াম।

            চ. তেল ও চর্বি

            খাদ্য সংরক্ষণের দুটি উপায়

            ক. রোদে শুকিয়ে সংরক্ষণ

            খ. ফ্রিজে রেখে সংরক্ষণ

৯. যে খাদ্যে খাদ্যের ছয়টি উপাদান শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি সমানভাবে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে।

            আমাদের শরীরের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা দুই বাক্যে

            ক. দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য প্রয়োজন।

            খ. দেহের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য সুষম খাদ্য প্রয়োজন।

            আমাদের জীবনের জন্য পানির তিন গুরুত্ব

            ক. পানি ছাড়া কোনো প্রাণীই বেঁচে থাকতে পারে না।

            খ. খাদ্য পরিপাকের জন্য পানি মাধ্যম হিসেবে কাজ করে।

            গ. আমাদের শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে পানি প্রয়োজন।

১০. বার্গার একটি জনপ্রিয় জাঙ্ক ফুড। বার্গারে উল্লিখিত বিভিন্ন ধরনের খাবার থাকলেও তাতে ক্ষতিকারক দ্রব্য মিশ্রিত থাকে। যেমন অত্যধিক চিনি, দধি, লবণ ইত্যাদি। এসব উপাদান আমাদের শরীরে কম পরিমাণে লাগে। সাধারণ খাবারের পরিবর্তে বার্গার-জাতীয় জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তাই বেশি বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত