করোনা: প্রথমবারের মতো ট্রাম্পের পোস্ট মুছলো ফেসবুক

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১১:১৫ এএম

করোনা নিয়ে ট্রাম্পের ‘বিতর্কিত’ পোস্ট সরিয়ে নিল ফেসবুক-টুইটার। এর মধ্যে প্রথমবারের মতো তার পোস্ট মুছে দিল ফেসবুক।

করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সরিয়ে নিল ফেসবুক ও টুইটার।

আলজাজিরা জানায়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের টুইটার অ্যাকাউন্ট টিম ট্রাম্পে পোস্ট করা একটি ভিডিও সরিয়ে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমটি।  

টুইটারের করোনা সংক্রান্ত নীতি লংঘন করায় ট্রাম্পের পোস্টের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেয়া সাক্ষাতকারের একটি ভিডিও ওই পোস্টে ছিল। সেখানে ট্রাম্প দাবি করেন, শিশুরা অনেকটা কভিড-১৯ প্রতিরোধী।

একই বক্তব্যের কারণে ট্রাম্পের পোস্ট দিয়েছে ফেসবুকও। এ প্রথম ট্রাম্পের পোস্ট মুছে দিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ট্রাম্পের এই দাবির সঙ্গেও একমত নন মার্কিন বিশেষজ্ঞরা। তারা জানান, শিশুদেরও আক্রান্ত করছে করোনা।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানায়, শিশু ও অল্পবয়সীরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি তারা অন্যদের মধ্যেও ভাইরাসটি সংক্রমিত করছে। 

ফলে শিশুরা করোনা প্রতিরোধী-ট্রাম্পের এমন বক্তব্য 'ভুল' বলেই একমত হয়েছেন টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত