আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত (পিআরএল) সচিব আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হকের (দুলাল) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, জহিরুল হক একজন সৎ এবং নির্ভীক কর্মকর্তা ছিলেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেছেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সাবেক আইন সচিব জহিরুল হক করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
