ছোট ভাইকে বাঁচাতে গিয়ে সোমেশ্বরীতে নিখোঁজ বড় ভাই

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:৩৭ পিএম

সোমেশ্বরী নদীতে গোসলে গিয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মজিবনগর এলাকায় সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ রাইদুল (১৪) একই এলাকার সুন্দর আলী ছেলে এবং খালাত ভাই রূপচানকে (৮) বাঁচাতে গিয়ে তিন নিখোঁজ হন। 
বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শী দুর্গাপুর আলীয়া মাদ্রাসা শিক্ষার্থী নাঈম জানান, দুপুরের পরে রইদুল তার খালাতো ভাই রূপচানকে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে আসে। তারা দুই ভাই গোসলে নামলে রূপচান পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে রাইদুল ডুব দিলে নিখোঁজ হয়। পরে আমি রূপচানকে উদ্ধার করি ও চিৎকারে করে আশপাশের লোকজনকে ডাকতে থাকি। দুর্গাপুরের ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার চেষ্টা চালায়। এরই মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ হতে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে উদ্ধার অভিযানে অংশ নেয়।

দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী নদীতে ডুবে রাইদুলের নিখোঁজের সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত