বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চসিক প্রশাসক সুজনের শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:২৬ পিএম

বাংলাদেশের প্রধানতম বন্দর নগরীতে প্রশাসক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে সামর্থ্যরে শতভাগ উজাড় করে দেব।

তিনি বলেন, জনসেবার ব্রত পালনে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠাই আমার চালিকা শক্তি। চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা কার্যক্রমের পরিধি বাড়াব।

শনিবার সকালে রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত