চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম মারা গেছেন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:২৯ এএম

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী (৫৫) মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইকরাম দীর্ঘদিন ডায়াবেটিক, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।

এদিন বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মাঠে প্রথম এবং বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ইকরাম চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবে কালো পতাকা উত্তোলনসহ ৩ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ অনেকে শোক জানিয়েছেন।

স্বজনরা জানান, গত ৫ আগস্ট রাত ১১টায় ইকরাম চৌধুরীর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুক ব্যথা দেখা দেয়। ওই রাতেই তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইকরাম চৌধুরী চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত