মডেল টেস্ট : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(সপ্তম অধ্যায় থেকে)
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
১. অটিজম কী ধরনের সমস্যা?
২. কোন ধরনের শিশুদের দলীয় কাজ করতে সমস্যা হয়?
৩. মানবাধিকার রক্ষায় একটি করণীয় লেখো।
৪. বাংলাদেশে শিশুশ্রমের বয়সসীমা কত?
৫. অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় কেন?
৬. বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম বেআইনি?
৭. জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে যে ঘোষণাপত্রের অনুমোদন দেয় তার নাম লেখো।
৮. অটিস্টিক শিশুর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত?
৯. অটিস্টিক শিশু শারীরিকভাবে কেমন?
১০. অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখো।
১১. কবে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করা হয়?
১২. মানবাধিকার কাকে বলে?
১৩. মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
১৪. মানবাধিকার লঙ্ঘন কোন ধরনের কাজ?
১৫. অন্যের স্পর্শে কোন শিশুরা আঁতকে ওঠে?
শূন্যস্থান পূরণ করো
১. নারী ও শিশুদের অনেক ঝুঁকিপূর্ণ ও ....... কাজে ব্যবহার করা হয়।
২. আমাদের উচিত মেয়েদের ....... রক্ষায় কাজ করা।
৩. বাংলাদেশে ....... বছরের কম বয়সী শিশুদের শ্রম বেআইনি।
৪. অটিজম কোনো ....... রোগ নয়।
৫. প্রতিটি শিশুই একে অপরের থেকে .......।
৬. অটিস্টিক শিশু ....... সম্পূর্ণ সুস্থ।
৭. সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার
হচ্ছে .......।
৮. অটিস্টিক শিশুরা ....... দক্ষ হয়।
৯. আমরা সবার ....... রক্ষায় কাজ করব।
১০. অটিস্টিক শিশুদের কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল ....... থাকে।
১১. শিশুপাচার একটি ....... বিরোধী কাজ।
১২. জাতিসংঘ ....... সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে।
ডানবাম মিল করো
বামপাশ
ক. মানবাধিকার মানুষের ভালো
খ. মানবাধিকার লঙ্ঘন
গ. সব মানুষ জন্মগতভাবে
ঘ. মানবাধিকার মানুষে মানুষে
ঙ. নারী-পুরুষের মধ্যে বৈষম্য হলো
ডানপাশ
১. একটি ঘৃণ্য কাজ।
২. মানবাধিকার লঙ্ঘন।
৩. সম্প্রীতি গড়ে তোলে।
৪. গুণগুলোকে বিকশিত করে।
৫. শ্রদ্ধা করা।
৬. স্বাধীন।
উত্তর
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. অটিজম বিকাশ জনিত সমস্যা।
২. অটিস্টিক শিশুদের।
৩. সবাইকে মানবাধিকার রক্ষায় সচেতন করা।
৪. জন্ম থেকে ১৮ বছরের কম বয়স।
৫. পরিবারের অসচ্ছলতার কারণে।
৬. বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশু শ্রম বেআইনি।
৭. জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে যে ঘোষণাপত্রের অনুমোদন দেয় তার নাম হলো ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’।
৮. অটিস্টিক শিশুর সঙ্গে সুন্দর ব্যবহার করা উচিত।
৯. অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।
১০. অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য হলে চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে।
১১. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন
করা হয়।
১২. মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে মানবাধিকার বলে।
১৩. মানুষের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।
১৪. মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ।
১৫. অন্যের স্পর্শে অটিস্টিক শিশুরা আঁতকে ওঠে।
শূন্যস্থান পূরণ
১. অমানবিক, ২. সমান অধিকার, ৩. ১৮, ৪. মানসিক, ৫. আলাদা, ৬. শারীরিকভাবে, ৭. মানবাধিকার, ৮. গণিতে, ৯. মানবাধিকার, ১০. আকর্ষণ, ১১. মানবাধিকার, ১২. ১৯৪৮
ডানবাম মিল
(ক+৪), (খ+১), (গ+৬), (ঘ+৩), (ঙ+২)।
(বাকি অংশ আগামীকাল)
