গাজীপুরে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রী লাশ উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৩:৩৯ পিএম

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর গর্ত থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম হাসনা (৮)। সে রংপুর জেলার তারাগঞ্জ থানার জগদীশপুর গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

হাসনা পরিবারের সঙ্গে কোনাবাড়ি খোলাপাড়া এলাকার জহির দেওয়ান মাতবরের বাড়িতে ভাড়া থাকতো।     

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার এসআই আবু সাইদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে স্কুলছাত্রী শিশু হাসনা খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে এলাকার ও পরিবারের লোকজন। পানিতে ডুবে যেতে পারে, সন্দেহ করে আশপাশে তল্লাশি চালানো হয়। পরে বাড়ির পাশের একটি গর্ত থেকে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী থানা পুলিশ। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

তিনি আরও জানান, খুব সম্ভবত খেলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে গভীর গর্তে পড়ে যায় শিশুটি। শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত