আলাউদ্দিন আলীর মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপসের শোক

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১০:৫০ পিএম

বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আলাউদ্দিন আলী গভীর সাধনার মাধ্যমে সংগীত জগতে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিলেন। তিনি সুরের জগতে যেমনি নিজস্বতা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তেমনি গীতিকার ও সংগীত পরিচালক হিসেবেও নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলেন। তার সুর ও সংগীত আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে দীপ্তি ছড়াবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত