কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে স্থাপিত কভিড হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল রবিবার রাত নয়টায় মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার ৬০ বছরের এক ব্যক্তি। বেলা ১১টায় মারা গেছেন চৌদ্দগ্রাম উপজেলার ৫৫ বছরের এক ব্যক্তি। রাত নয়টা ২০ মিনিটে লালমাই উপজেলার ৮০ বছরের এক নারী, রাত নয়টায় লাকসাম উপজেলার ৬৫ বছরের এক ব্যক্তি এবং আজ সোমবার সকালে ৭০ বছরের এক ব্যক্তি মারা গেছেন।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন। কোভিড–১৯ রোগী ৪৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৪ জন নারী।
