মানসম্মত কাজ করতে গিয়ে নতি স্বীকার করা যাবে না : মন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:১২ এএম

দেশের অভ্যন্তরীন উন্নয়ন অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে গুনগতমান নিশ্চিত করতে অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সারাদেশের এলজিইডির প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাজের মান ঠিক রাখতে গিয়ে কোন বাঁধার কাছে নতি স্বীকার করা যাবে না।’

সোমবার মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘কাজের গুণগত মান সবসময় নিশ্চিত করতে হবে। নিন্মমানের কাজ, অনিয়ম-দূর্নীতি কোন অবস্থাতেই সহ্য করা হবে না। অনিয়ম-দুর্নীতির সাথে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘অনেক সময় দেখা যায় সম্পূর্ণ রাস্তায় বক্স একবারে কেটে ফেলে রাখা হয়, এটি করা যাবে না এবং বক্স কেটে বেড ফিলিং করে অবশ্যই রোলার করতে হবে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এলজিইডি’র প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলী এবং জেলা নির্বাহী প্রকৌশলীসহ মাঠ পর্যায়ের প্রকৌশলীরা সভায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত