বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন বুধবার। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
মঙ্গলবার ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সকাল দশটায় মরহুমের কবর জিয়ারত। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দুপুরে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ। বাদ আছর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল।
উল্লেখ্য ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
