নীলফামারীতে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৮:৫৪ পিএম

নীলফামারীতে ফের বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। মঙ্গলবার বেলা তিনটায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত রবিবার সেখানে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহ হয়।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, তিস্তা ব্যারাজ পয়েন্টে মঙ্গলবার সকাল ছয়টায় নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর দুপুর ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। 

এর আগে গত ২১ জুলাই তিস্তার পানি তৃতীয় দফায় বৃদ্ধি পেয়ে ২২ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ সময় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত ১৫ টি গ্রামের পাঁচ হাজার পরিবার পানিবন্দি পড়ে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার বিকাল ৩ টায় তিস্তা নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত